পাকিস্তানের ইসলামাবাদ সফরে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন

Published: November 23, 2026, 8:30 am

পাকিস্তানের ইসলামাবাদের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। দেশটির জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে সোমবার দুপুর ১টা ৪০ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

স্পিকারের এই সফরে তার সঙ্গী হিসেবে রয়েছেন পাঁচজন সংসদ সদস্য। তারা হলেন—এমপি নাসের রহমান, এমপি জহরত আদিব চৌধুরী, এমপি হুমাম কাদের চৌধুরী, এমপি মোহাম্মদ নাজিবুর রহমান এবং এমপি নিলোফার চৌধুরী।

নির্ধারিত এই সফর শেষে আগামী ২৯ নভেম্বর স্পিকার ও তার সফরসঙ্গীদের দেশে ফেরার কথা রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin