গাজীপুর কারাগারে মারা গেলেন ত্রিশালের সাবেক ইউপি চেয়ারম্যান আদিল সরকার

Published: November 23, 2026, 8:21 am

গাজীপুর হাই সিকিউরিটি কারাগারে বন্দী অবস্থায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নকিব হোসেন আদিল সরকার মারা গেছেন। সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন বা কারাবন্দী অবস্থায় সেখানে তাঁর মৃত্যু হয়।

পারিবারিক ও স্থানীয় সূত্র সূত্রে জানা গেছে, ২০২৩ সালে আওয়ামী লীগ সরকারের আমলে তিনি গ্রেপ্তার হন। এর পর থেকে তিনি কারাগারে বন্দী ছিলেন। সর্বশেষ গাজীপুর হাই সিকিউরিটি কারাগারে অবস্থানকালে সোমবার সকালে তাঁর জীবনাবসান ঘটে।

মরহুম নকিব হোসেন আদিল সরকার ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের হদ্দেরভিটা গ্রামের স্থায়ী বাসিন্দা। তিনি ওই ইউপির সাবেক চেয়ারম্যান মরহুম মাহতাব উদ্দিন সরকার (গেদু মিঞা)-এর জ্যেষ্ঠ সন্তান। তাঁর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে পরিবার-পরিজন, পরিচিতজন ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin