রাজধানীতে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তিনটি ভিন্ন স্থানে পর্যায়ক্রমে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জুমার নামাজের পর প্রথম বিস্ফোরণটি ঘটে মালিবাগের ফরচুন শপিং মলের সামনে। এরপর সন্ধ্যার দিকে মহাখালী ও আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবন সংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা আরও ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে প্রথমে জগন্নাথ হল গেট এলাকায় পরপর দুটি এবং কিছুক্ষণ পর টিএসসি এলাকায় একটি বিস্ফোরণ ঘটানো হয়, যার ফলে বিশ্ববিদ্যালয় এলাকায় এক ধরনের থমথমে পরিস্থিতি তৈরি হয়।
একইদিন দুপুরে সুপ্রিম কোর্ট এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির গেটের সামনে এ বিস্ফোরণ ঘটানো হয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওইদিন প্রথমে জগন্নাথ হল গেট এলাকায় পরপর দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর টিএসসি এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে। ঘটনার পর ঢাবি ক্যাম্পাসে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।
এ ছাড়াও ওইদিন দুপুরে চলন্ত মোটরসাইকেল থেকে সুপ্রিম কোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। ওইদিন জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই সুপ্রিম কোর্টের প্





