পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

Published: October 12, 2026, 1:00 pm

রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকার ছোট কাটারায় অবস্থিত মনজুর খান প্লাজার ছয়তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ২ মিনিটে এই আগুনের সূত্রপাত হয়।

ঘটনার পরপরই বিকেল ৫টা ৪ মিনিটে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা বিকেল ৫টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। বর্তমানে পাঁচটি ইউনিট আগুন নেভানোর জন্য কাজ করে যাচ্ছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্লাজাটি চকবাজারের এসি মসজিদের পাশে অবস্থিত। তবে এখন পর্যন্ত আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে বা এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin