দেশ
বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা
আগামী শনিবারের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরবর্তীতে এটি নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।




















