রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ

Published: October 5, 2026, 4:25 pm

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার মোট ৯ জন নেতা-কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে তিনজনকে সংগঠন থেকে বহিষ্কার এবং ছয়জনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। সোমবার (৫ অক্টোবর) কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই বহিষ্কারাদেশ ও শোকজের নির্দেশনা অনুমোদন করেছেন। বহিষ্কৃতদের মধ্যে রাবি শাখার সহ-সভাপতি আহসান হাবিব এবং যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসান রয়েছেন, যাদের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া বিশাল চক্রবর্তী নামের এক কর্মীকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে, শোকজ প্রাপ্ত ছয়জনের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি তাকবীর আহমেদ ইমন, বুলবুল রহমান, শরিফুল ইসলাম ও ফারুক হোসেন। এছাড়া সহ-দপ্তর সম্পাদক শাহারিয়ার আলম এবং ছাত্রনেতা সাজুকেও শোকজ করা হয়েছে। তাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত রোববার রাতে ভিডিও ধারণ করার জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা সাংবাদিকদের ওপর হামলা চালায়। এতে চারজন সাংবাদিক গুরুতর আহতসহ মোট ১০ জনের বেশি আহত হওয়ার ঘটনা ঘটে।

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার ৩ জন নেতা-কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদের মধ্যে দুইজনকে সাংগঠনিক পদ থেকে এবং একজনকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া আরও ৪ জন সহ-সভাপতিসহ ৬ জনকে শোকজ করা হয়েছে। সোমবার (০৫ অক্টোবর) জ

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin