শারদীয় দুর্গাপূজায় দোকানপাট খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত

Published: October 5, 2026, 3:46 pm

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের শপিং মল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময়সীমা সাময়িকভাবে বাড়ানো হয়েছে। বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবস্থাপনার অংশ হিসেবে নেওয়া এই সিদ্ধান্তের ফলে আগামী ২২ অক্টোবর পর্যন্ত এসব প্রতিষ্ঠান সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।

সোমবার (৫ অক্টোবর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখার উপসচিব সোনিয়া বিনতে তাবিব স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে এই নতুন সময়সূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, দুর্গাপূজা উপলক্ষে এই বিশেষ সময়সীমা ২২ অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে। তবে ২৩ অক্টোবর থেকে শপিং মল, মার্কেট ও দোকানপাট খোলার ক্ষেত্রে পূর্বের সময়সূচিই কার্যকর হবে। অর্থাৎ তখন থেকে এসব প্রতিষ্ঠান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh