জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন কাস্টমস, আবগারি ও ভ্যাট বিভাগে বড় ধরনের রদবদল আনা হয়েছে। বিভাগের ৯৮ জন রাজস্ব কর্মকর্তাকে বদলি করে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি ও পদায়ন পাওয়া কর্মকর্তাদের ঢাকা ও চট্টগ্রাম কাস্টমসসহ চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেট এবং বিভিন্ন কমিশনারেটে দায়িত্ব দেওয়া হয়েছে।
এনবিআরের নির্দেশনা অনুযায়ী, বদলিকৃত ও পদায়ন করা কর্মকর্তারা আগামী ৮ অক্টোবর বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। এরপর তারা তাদের নতুন কর্মস্থলে গিয়ে যোগ দেবেন।





