আইনজীবীদের প্রশিক্ষণের অভাব বড় সংকট: আইনমন্ত্রী আসাদুজ্জামান

Published: September 19, 2026, 2:46 pm

দেশের আইনি পেশায় নিয়োজিত প্রায় ৮০ হাজার আইনজীবীর জন্য যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা না থাকাকে বড় ধরনের সংকট হিসেবে অভিহিত করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘এনএসইউ ল ফেস্ট’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানবিকতা চর্চার ওপর জোর দেন। তিনি বলেন, আদালতের একজন কর্মকর্তা হিসেবে আইনজীবীদের প্রধান দায়িত্ব হলো আদালতকে সঠিক সিদ্ধান্ত নিতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা।

আইনের শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, কোনো আইনে অসংগতি পরিলক্ষিত হলে তা সংশোধনের জন্য খসড়া প্রস্তাব তৈরি করে আইন মন্ত্রণালয়ে পাঠানো উচিত। শিক্ষার্থীদের এমন চিন্তাশীল প্রস্তাব ও গঠনমূলক উদ্যোগ সরকারকে আরও সমৃদ্ধ করবে বলেও তিনি মন্তব্য করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh