এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

Published: September 19, 2026, 3:32 pm

টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘ আয়োজিত ‘এসডিজি মোমেন্ট’ অনুষ্ঠানে পাঠানো একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি এই আহ্বান জানান। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক।

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্ব এখনো অনেক পিছিয়ে রয়েছে। এই পরিস্থিতি উত্তরণে এখন কার্যকর পদক্ষেপ নেওয়া এবং সবাইকে সম্মিলিতভাবে কাজ করা অপরিহার্য বলে তিনি মন্তব্য করেন।

এসডিজি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী তার বার্তায় আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদার করার পাশাপাশি অভিজ্ঞতা বিনিময় এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh