গুরুদাসপুরে খেলার মাঠ উদ্ধারের দাবিতে স্থানীয়দের মানববন্ধন

Published: October 10, 2026, 5:32 am

নাটোরের গুরুদাসপুরে খেলার মাঠ উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় কিশোর ও যুবকেরা। শুক্রবার (৯ অক্টোবর) উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ী হাটসংলগ্ন বন্ধ মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আনিছুর রহমানের নেতৃত্বে অন্তত অর্ধশতাধিক কিশোর ও তরুণ এতে অংশ নেন।

আয়োজক ও স্থানীয় সূত্রে জানা যায়, সাবগাড়ী বাজারসংলগ্ন এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয় থাকলেও সরকারি নিবন্ধন না থাকায় গত চার-পাঁচ বছর ধরে এর শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বিদ্যালয়সংলগ্ন মাঠটিতে দীর্ঘদিন ধরে এলাকার কিশোর ও যুবকেরা খেলাধুলা করে আসছিল। সম্প্রতি আত্রাই নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা ওই মাঠের জমিদাতারা জায়গাটি মাছের শুটকি তৈরির চাতাল বানানোর জন্য ভাড়া দিয়েছেন। এর ফলে গত ১৫ দিন ধরে কিশোর-তরুণদের খেলাধুলা বন্ধ রয়েছে।

মানববন্ধনে অংশ নেওয়া ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাদনান ও নবম শ্রেণির ইমন হোসেন জানায়, বিদ্যালয় ছুটির পর সহপাঠীদের সঙ্গে তারা এই মাঠে খেলাধুলা করত। কিন্তু হঠাৎ খেলাধুলা বন্ধ হয়ে যাওয়ায় তারা হতাশ। স্থানীয় কলেজছাত্র রানা আহমেদ, নাইস ইসলাম ও নাইম হোসেন বলেন, এলাকাটি এমনিতেই পিছিয়ে পড়া ও মাদকপ্রবণ। সুস্থ বিনোদনের সুযোগ না থাকায় নতুন প্রজন্মের বিপথগামী হওয়ার শঙ্কা রয়েছে। তাই অবিলম্বে মাঠটি উন্মুক্ত করার জন্য তারা স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

উপজেলা ক্রীড়া সংগঠক মিজানুর রহমান বলেন, শিশু-কিশোর ও তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। সরকারের নীতিমালার আলোকেও খেলার মাঠ সুরক্ষায় গুরুত্ব দেওয়া হয়েছে। তাই প্রশাসনের অবিলম্বে বিষয়টি আমলে নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ বলেন, “বিদ্যালয়ের কোনো জায়গা কারো ভাড়া দেওয়ার এখতিয়ার নেই। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আয়োজক ও স্থানীয় সূত্রে জানা যায়, সাবগাড়ী বাজারসংলগ্ন একটি প্রাথমিক বিদ্যালয় থাকলেও সরকারি নিবন্ধন না থাকায় গত ৪-৫ বছর ধরে এর শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বিদ্যালয়সংলগ্ন মাঠটিতে দীর্ঘদিন ধরে এলাকার কিশোর ও যুবকেরা খেলাধুলা করে আসছিল। সম্প্রতি আত্রাই নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা ওই মাঠের জমিদাতারা জায়গাটি মাছের শুটকি তৈরির

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin