শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Published: November 5, 2026, 9:10 am

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি উল্লেখ করেন, যেহেতু শেখ হাসিনা একজন পলাতক ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, তাই তাকে এই সুবিধা দেওয়া সম্ভব নয়।

প্রতিমন্ত্রী জানান, দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আওতাতেই তাকে দিল্লি থেকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আঞ্চলিক সহযোগিতার বিষয়ে কথা বলতে গিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, চীন, বাংলাদেশ ও মিয়ানমারকে নিয়ে যে ত্রিপক্ষীয় করিডোর তৈরির পরিকল্পনা রয়েছে, তা বাস্তবায়িত হলে পুরো অঞ্চলটি একটি প্রধান বাণিজ্যিক হাবে পরিণত হবে। তবে তিনি স্পষ্ট করেন যে, এই আঞ্চলিক করিডরে যুক্ত হওয়ার বিষয়ে ঢাকার যথেষ্ট আগ্রহ থাকলেও তার আগে রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী সমাধান অত্যন্ত জরুরি।

চীনের বিশেষ দূত লিউ হাইশিংয়ের সফর প্রসঙ্গে প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, এই সফরের মাধ্যমে আগামী দিনে চীন ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় ও কৌশলগত সম্পর্ক আরও গভীর এবং গতিশীল হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh