জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, ফরম পূরণের নতুন সময়সূচি

Published: September 19, 2026, 11:58 am

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার পূর্বনির্ধারিত ফি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৪ সালের এলএলবি শেষ পর্ব এবং ২০২৫ ও ২০২৬ সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তিতে তাত্ত্বিক পত্রপ্রতি ফি কমানোর পাশাপাশি ফরম পূরণ ও ফি জমা দেওয়ার সময়সূচিও পুনর্নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে এলএলবি পরীক্ষার ফি সংক্রান্ত পৃথক দুটি সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষায় তাত্ত্বিক পত্রপ্রতি ফি ১ হাজার ২০০ টাকা থেকে কমিয়ে ৯৭৫ টাকা করা হয়েছে। এছাড়া মানোন্নয়ন পরীক্ষার্থীদের জন্য প্রতি পত্রের ফি ২ হাজার টাকা, মুটকোর্ট ট্রায়াল ও মৌখিক পরীক্ষার ফি ৯০০ টাকা এবং এর কেন্দ্র ফি ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। নিয়মিত পরীক্ষার ক্ষেত্রে কেন্দ্র ফি ৮০০ টাকা এবং ট্রান্সক্রিপ্ট ও সাময়িক সনদের জন্য ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ২০২০-২০২১ শিক্ষাবর্ষের অকৃতকার্য বা অনুপস্থিত পরীক্ষার্থীদের জন্য বিশেষ অন্তর্ভুক্তি ফি ধরা হয়েছে ৫ হাজার টাকা।

অন্যদিকে, ২০২৫ ও ২০২৬ সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষায় প্রতি পত্রের ফি নির্ধারণ করা হয়েছে ৯৭৫ টাকা। এ পর্বের মানোন্নয়ন পরীক্ষার্থীদের জন্য প্রতি পত্রের ফি ২ হাজার টাকা, ট্রান্সক্রিপ্ট ফি ৫০০ টাকা এবং কেন্দ্র ফি ৮০০ টাকা ধার্য করা হয়েছে। ২০২১-২০২২ শিক্ষাবর্ষের অকৃতকার্য বা অনুপস্থিত পরীক্ষার্থীদের বিশেষ অন্তর্ভুক্তি ফি হিসেবে ৫ হাজার টাকা দিতে হবে।

পরীক্ষার্থীরা আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন। এরপর ২১ ও ২২ সেপ্টেম্বর সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের তথ্য অনলাইনে এন্ট্রি ও নিশ্চয়ন করবে। পরবর্তী সময়ে ২৩ ও ২৪ সেপ্টেম্বর ‘সোনালী সেবা’র মাধ্যমে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ফি জমা দিতে হবে। সোনালী সেবা ছাড়া অন্য কোনো উপায়ে ফি জমা দেওয়া যাবে না।

পরীক্ষার আবেদন ফরম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে। অনলাইনে তথ্য পূরণের পর প্রিন্ট কপি যাচাই করে কলেজের অধ্যক্ষের স্বাক্ষর নিতে হবে। এরপর আবেদন ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র কলেজে সংরক্ষণ করতে হবে। ফরম পূরণের সময় বিষয় কোডসহ সব তথ্য সতর্কতার সঙ্গে যাচাই করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও প্রবেশপত্র বিতরণের তারিখ যথাসময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

২০২১–২০২২ শিক্ষাবর্ষের অকৃতকার্য বা অনুপস্থিত পরীক্ষার্থীদের জন্য বিশেষ অন্তর্ভুক্তি ফি পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।.গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, আলোচনায় নতুন তিন বিশ্ববিদ্যালয়ও.পরীক্ষার্থীরা ২০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo