ঢাকায় সন্ত্রাসবিরোধী ও সাইবার আইনে দুই সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার

Published: October 12, 2026, 5:01 am

সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা একটি মামলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট (অব.) গুলশান আরাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই অভিযানে তার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষকেও গ্রেপ্তার করা হয়েছে।

রাজধানীতে অভিযান চালিয়ে এই দুই সাবেক সেনা কর্মকর্তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। সোমবার সকালে তিনি এই গ্রেপ্তারের তথ্য জানান।

তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সন্ত্রাসবিরোধী আইন এবং সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলার আসামি গুলশান আরার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়ার পরই সাবেক সেনা কর্মকর্তা দেবাশীষকে গ্রেপ্তার করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin