১২ নভেম্বর বিএনপির শূন্য নারী আসনের উপনির্বাচন

Published: October 12, 2026, 11:33 am

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনার জেরে সৃষ্ট পরিস্থিতিতে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। দলীয় প্রধানের নির্দেশে তার পদত্যাগের ফলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। এই শূন্য আসনে নির্বাচনের জন্য আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৬ অক্টোবর। এরপর ২৭ অক্টোবর মনোনয়নপত্র বাছাই এবং ২৮ অক্টোবর বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে। ২৯ অক্টোবর আপিল নিষ্পত্তির পর ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হবে ২ নভেম্বর এবং সবশেষে ১২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh