আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচের সময় চূড়ান্ত

Published: October 4, 2026, 6:32 pm

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচটি বাংলাদেশ সময় ৭ অক্টোবর ভোর ৫টায় শুরু হবে।

এএফএর সূচি অনুযায়ী, ম্যাচটি স্থানীয় সময় ৬ অক্টোবর রাত ৮টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য আগামী দুয়েক দিনের মধ্যেই জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে মেসি। বেনিনের বিপক্ষে এই ম্যাচটিই আলবিসেলেস্তেদের হয়ে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ হতে যাচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin