মেসির রেখে যাওয়া শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়: স্কালোনি

Published: October 4, 2026, 6:45 pm

আর্জেন্টিনা ফুটবল দলের সামনে এখন এক আবেগঘন বিদায়ের মুহূর্ত। আগামী বুধবার বাংলাদেশ সময় ভোরে ৮৫ হাজার আসনবিশিষ্ট মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচটি কেবলই একটি প্রীতি ম্যাচ হলেও, এটি শেষ হওয়ার পর থেকেই সব আর্জেন্টাইন এবং আর্জেন্টিনা সমর্থকদের জন্য শুরু হতে যাচ্ছে মন খারাপের দিন।

এই ম্যাচকে ঘিরে দলের কোচ লিওনেল স্কালোনি নিজের আবেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘সে চলে গেলে আমরা যে নস্টালজিয়ার কথা বলি, এখন তো সে সত্যি আর থাকবে না। সবাই কতটা আবেগপ্রবণ হয়ে পড়েছে, তা আমি বুঝতে পারছি।’

মনুমেন্টাল স্টেডিয়ামে পা রাখার মুহূর্ত থেকেই দিনটি সবার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে বলে বিশ্বাস করেন স্কালোনি। বিশেষ এই দিনটির অংশ হতে পারায় কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘তার এই বিশেষ দিনের অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ… সে আসলে এমন এক শূন্যতা রেখে যাচ্ছে, যা কখনো পূরণ হওয়ার নয়।’

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy