আন্তর্জাতিক বিরতির দ্বিতীয় প্রীতি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছে আর্জেন্টিনা। রোববার রাতে মনুমেন্টাল স্টেডিয়ামে লিওনেল স্কালোনির দল ৭-০ গোলের ব্যবধানে বুরকিনা ফাসোকে উড়িয়ে দিয়েছে। এর আগে বলিভিয়ার বিপক্ষে ৪-০ গোলের জয় পাওয়া আর্জেন্টিনা টানা দুই ম্যাচে প্রতিপক্ষের জালে মোট ১১ বার বল পাঠিয়েছে, যার বিপরীতে তারা কোনো গোল হজম করেনি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আর্জেন্টিনা। মাত্র চতুর্থ মিনিটে বুরকিনা ফাসোর মুমুনি দিয়ালো বক্সে আগুস্তিন জিয়াইকে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। লাওতারো মার্তিনেজের নেওয়া প্রথম শটটি গোলরক্ষক রাজাক গুইরা ঠেকিয়ে দিলেও ফিরতি শটে মার্তিনেজ বল জালে পাঠান। এর মাধ্যমে জাতীয় দলের হয়ে টানা দ্বিতীয় ম্যাচে গোল করলেন তিনি। ৮৬ ম্যাচে তার বর্তমান গোলসংখ্যা ৪২।
আর্জেন্টিনা দ্বিতীয় গোলটি পায় অষ্টম মিনিটে, যখন বুরকিনা ফাসোর ডিফেন্ডার মুমুনি দিয়ালো বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই পাঠিয়ে দেন। ১২তম মিনিটে জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি জোরালো শটে আর্জেন্টিনার হয়ে নিজের প্রথম আন্তর্জাতিক গোলটি করেন। ৩৫ মিনিটে নিকোলাস পাস ব্যবধান ৪-০ করেন এবং এর মাত্র এক মিনিট পরেই হুলিয়ান আলভারেজ পঞ্চম গোলটি আদায় করেন। তার গোলেই প্রথমার্ধ শেষ হয় ৫-০ ব্যবধানে। বিরতির পরও আর্জেন্টিনার দাপট কমেনি।
বিরতির পর ৫৭ মিনিটে মাঠে নামা ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো গোলরক্ষকের সঙ্গে একা হয়ে ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে ব্যবধান ৬-০ করেন। মনুমেন্টাল স্টেডিয়ামে হওয়ায় গোলটি মাস্তান্তুয়োনোর জন্য আরও বিশেষ হয়ে ওঠে। ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে জিওভান্নি সিমেওনে আর্জেন্টিনার সপ্তম ও শেষ গোলটি নিশ্চিত করেন। পুরো ম্যাচ জুড়ে বুরকিনা ফাসো আর্জেন্টিনার আক্রমণের চাপ সামলাতে হিমশিম খেয়েছে।
তবে ১২৫ গোল নিয়ে অনেকটাই এগিয়ে শীর্ষে আছেন লিওনেল মেসি।অষ্টম মিনিটেই ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা।
ফলে ২-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা।দাপট ধরে রেখে ১২ মিনিটে তৃতীয় গোলও পেয়ে যায় আর্জেন্টিনা।





