জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

Published: November 10, 2026, 2:42 am

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ৩১তম সম্মেলনে (কপ-৩১) যোগদানের উদ্দেশ্যে তুরস্কের ইস্তাম্বুলের পথে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তিনি যাত্রা করেন।

১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত এই সরকারি সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, রাজনীতিবিদ এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়া শহরে অনুষ্ঠিতব্য কপ-৩১ সম্মেলনের বিভিন্ন অধিবেশনে অংশগ্রহণ করবেন। আগামী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে তিনি বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখবেন।

এছাড়া এই সফরকালে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। এসব বৈঠকে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, বাণিজ্য ও বিনিয়োগ, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়সমূহ গুরুত্ব পাবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin