ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড করপস (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালিতে তৃতীয় একটি তেলবাহী ট্যাংকারে আগুন লেগেছে। তাদের দাবি অনুযায়ী, রোববার দিনের প্রথম প্রহর থেকে এখন পর্যন্ত মোট তিনটি অবাধ্য তেলবাহী ট্যাংকার এই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথে বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে।
আইআরজিসির নৌবাহিনী টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে জানিয়েছে, এই ঘটনার ফলে হরমুজ প্রণালির আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, মার্কিন আগ্রাসী দখলদার সামরিক বাহিনীর কর্মকাণ্ডের কারণে জাহাজগুলো তাদের নেভিগেশন ও শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল, যার ফলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ইরানি কর্তৃপক্ষ দাবি করেছে, হরমুজ প্রণালির জন্য নির্ধারিত বিধিবিধান সম্পর্কে সব জাহাজকে বারবার অবহিত করা হয়েছে। অনুমোদনহীন পথে চলাচলের কারণে এসব জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটেছে উল্লেখ করে আইআরজিসি সতর্ক করেছে যে, এই বিধিবিধান অমান্য করার পরিণতি অন্য কিছু হবে না।





