ছুটি শেষে আজ খুলছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা

Published: October 26, 2026, 5:50 am

টানা ছুটি শেষে আজ সোমবার (২৬ অক্টোবর) থেকে দেশের সব সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসাগুলো পুনরায় খুলছে। শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বার্ষিক ছুটির তালিকা পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে। আজ থেকে এসব প্রতিষ্ঠানে যথারীতি ক্লাস শুরু হবে।

এর আগে দুর্গাপূজা, লক্ষ্মীপূজা এবং সরকারের নির্বাহী আদেশে গত ১৮ অক্টোবর থেকে ছুটি শুরু হয়েছিল। তার ঠিক আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা টানা ১০ দিনের ছুটি উপভোগ করার সুযোগ পেয়েছেন। ২২ অক্টোবর ঘোষিত ছুটি শেষ হলেও ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি এবং ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল।

অন্যদিকে সরকারি-বেসরকারি কলেজগুলোর ক্ষেত্রে ছুটির সময়কাল আরও বেশি। কলেজের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, গত ১৮ অক্টোবর থেকে দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে শুরু হওয়া এই ছুটি ২৯ অক্টোবর পর্যন্ত চলবে। এসব কলেজে ১ নভেম্বর থেকে পুনরায় ক্লাস শুরু হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh