বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রখ্যাত সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর ইন্তেকালে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করার পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, বাংলাদেশে অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার প্রসারে তৌফিক ইমরোজ খালিদী একজন পথপ্রদর্শক হিসেবে কাজ করেছেন। তাঁর প্রয়াণে দেশ একজন অত্যন্ত অভিজ্ঞ, সজ্জন ও বরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্বকে হারাল। সাংবাদিকতা ও গণমাধ্যম জগতে তাঁর এই অনন্য অবদান দীর্ঘদিন ধরে স্মরণীয় হয়ে থাকবে।
বিশিষ্ট এই সাংবাদিকের সঙ্গে নিজের ব্যক্তিগত স্মৃতির কথা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন রাষ্ট্রপতি। তৌফিক ইমরোজ খালিদীর বিদায়কে অত্যন্ত বেদনাদায়ক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই মৃত্যুতে তিনি ব্যক্তিগতভাবে গভীরভাবে মর্মাহত ও শোকাহত।





