ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ওল্ড ট্রাফোর্ডে নাটকীয় এক লড়াই দেখল ফুটবল বিশ্ব। ম্যাচে ১০ জন নিয়ে লড়াই করা টটেনহাম হটস্পার শেষ মুহূর্তে সমতায় ফিরে ম্যানচেস্টার ইউনাইটেডের জয়ের স্বপ্ন থামিয়ে দেয়।
ম্যাচের যোগ করা সময়ে ডোমিনিক সোলাঙ্কির করা গোলটি ওল্ড ট্রাফোর্ডের দর্শকদের স্তব্ধ করে দেয়। উত্তেজনাকর এই লড়াইয়ে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে দুই দলকে।
prothomalo-bangla/2026-10-10/krir2sgf/2299552071.webp





