রোববার সন্ধ্যায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

Published: October 10, 2026, 6:15 pm

১৪৪৮ হিজরি সনের পবিত্র জমাদিউল আউয়াল মাসের তারিখ নির্ধারণের লক্ষ্যে আগামীকাল রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে এই সভাটি আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন।

সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

বাংলাদেশের আকাশে কোথাও জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন। এ বিষয়ে যেকোনো তথ্যের জন্য ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ টেলিফোন নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও চাঁদ দেখার বিষয়টি অবহিত করা যাবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh