জ্ঞানেশ কুমারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: সিজেপি

Published: October 10, 2026, 6:32 pm

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির নেতা অজিঙ্কা শিন্ডে এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি আগামী ১১ অক্টোবর সকাল ১০টায় যন্তর মন্তরের দিকে মিছিল নিয়ে যাওয়ার জন্য দলীয় সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে অজিঙ্কা শিন্ডে স্পষ্ট করে বলেন, জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত তারা থামবেন না এবং বাড়ি ফিরবেন না। তিনি দাবি করেন, এর আগেও তারা সরকারের ঔদ্ধত্য ভেঙে দিয়েছিলেন এবং এবারও একই কাজ করবেন। বাম ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে নিয়ে শিন্ডে অভিযোগ করেন যে, শনিবার দিল্লিতে যা ঘটেছে তা জরুরি অবস্থাকেও ম্লান করে দিয়েছে। তিনি আরও বলেন, তারা যন্তর মন্তরে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন করতে চেয়েছিলেন।

এ সময় সিজেপি নেতা অভিযোগ করেন যে, তাদের দলের নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্গাকে দিল্লি বিমানবন্দর থেকে আটক করার পর তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পুলিশ আইনে প্রায় ৩,০০০ জনকে আটক করা হয়েছিল, তবে সন্ধ্যার দিকে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে, এই পরিস্থিতির প্রেক্ষাপটে ইন্ডিয়া জোটের নেতারা দিল্লিতে সোমবার একটি মহা সমাবেশের ডাক দিয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin