ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে মির্জা আব্বাস

Published: October 23, 2026, 2:16 pm

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর শারীরিক অবস্থার খোঁজ নিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে তিনি হাসপাতালের কেবিন ব্লকে গিয়ে মন্ত্রীর সঙ্গে দেখা করেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে গিয়ে মির্জা আব্বাস ভূমিমন্ত্রীর শারীরিক পরিস্থিতির বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় তিনি দায়িত্বরত চিকিৎসকদের কাছ থেকেও মন্ত্রীর বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত হন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

এর আগে গত ২১ অক্টোবর ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। রক্তশূন্যতার কারণে তাকে কয়েক ব্যাগ রক্তও দিতে হয়েছিল। বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin