ইসলামে ঋণ পরিশোধের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল। কারো কাছ থেকে অর্থ ধার নেওয়ার পর তা পরিশোধ করার আন্তরিক ইচ্ছা থাকা যেমন জরুরি, তেমনি পাওনাদারের অধিকার রক্ষা করাও একটি বড় দায়িত্ব। কোনোভাবেই পাওনাদারের অধিকার নষ্ট করা ইসলামে গ্রহণযোগ্য নয়।
তবে বাস্তব জীবনে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যখন ঋণগ্রহীতা ঋণ পরিশোধ করতে চাইলেও দীর্ঘ চেষ্টার পরও পাওনাদারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতিতে ইসলামি শরিয়তে নির্দিষ্ট কিছু নির্দেশনা রয়েছে।
ঋণ পরিশোধের নিয়ত সম্পর্কে হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “যে ব্যক্তি মানুষের সম্পদ নেয় তা পরিশোধ করার নিয়তে, আল্লাহ তার পক্ষ থেকে তা পরিশোধ করে দেন। আর যে ব্যক্তি তা নষ্ট করার উদ্দেশ্যে নেয়, আল্লাহ তাকে ধ্বংস করেন।” (সহিহ বুখারি, হাদিস ২৩৮৭)।
এই হাদিস থেকে স্পষ্ট হয় যে, ঋণ নেওয়ার শুরু থেকেই তা পরিশোধের ব্যাপারে পূর্ণ আন্তরিকতা থাকা বাঞ্ছনীয়। পাওনাদারকে এড়িয়ে চলা, ইচ্ছাকৃতভাবে যোগাযোগ বিচ্ছিন্ন করা কিংবা তাকে খুঁজে বের করার ভান করা ইসলামি শরিয়তে কখনোই সমর্থনযোগ্য নয়।
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ১৯: ০৫আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ১৯: ০৬





