ট্রাইব্যুনালে হাজির ব্যারিস্টার ফুয়াদ, তলবের জবাব দিলেন

Published: November 23, 2026, 6:03 am

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম নিয়ে দেওয়া মন্তব্যের জেরে তলব করা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আদালতে হাজির হয়েছেন। আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ সোমবার সকাল ১০টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত হন।

এর আগে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে তিনি মন্তব্য করেছিলেন যে, সেখানে ‘বস্তায় বস্তায় কিংবা কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে’। তার এই বক্তব্যকে আদালত অবমাননাকর হিসেবে বিবেচনা করে ট্রাইব্যুনাল তাকে তলব করার সিদ্ধান্ত নিয়েছিল। সেই তলবের জবাব দিতেই তিনি আজ আদালতে সশরীরে হাজির হলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin