অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, বায়ুদূষণে শীর্ষে লাহোর

Published: November 23, 2026, 5:31 am

শীতের আগমনের সঙ্গে সঙ্গে রাজধানী ঢাকার বাতাসে দূষণের মাত্রা ক্রমাগত বাড়ছে। আজও ঢাকার বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। একই সময়ে বিশ্বের বায়ুদূষণের তালিকায় থাকা শহরগুলোর মধ্যে পাকিস্তানের লাহোরের বাতাস ‘দুর্যোগপূর্ণ’ অবস্থায় রয়েছে।

আইকিউএয়ার থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার বাতাসের মান ছিল ১৫৫। এই স্কোর অনুযায়ী, ঢাকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। বায়ুদূষণে বিশ্বের ১২৫টি শহরের মধ্যে ঢাকা বর্তমানে নবম অবস্থানে রয়েছে।

আজকের বায়ুদূষণের তালিকায় ২৭২ স্কোর নিয়ে সবার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। তালিকার দ্বিতীয় অবস্থানে আছে ভারতের রাজধানী দিল্লি, যার স্কোর ২০৬। এছাড়া ১৭৪ স্কোর নিয়ে ভারতের মুম্বাই তৃতীয় এবং একই স্কোর নিয়ে ভিয়েতনামের হানোই চতুর্থ অবস্থানে রয়েছে।

একিউআই স্কোর মূলত প্রতিদিনের বাতাসের মান নির্দেশ করে, যা কোনো নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য প্রদান করে। এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি সম্পর্কেও ধারণা পাওয়া যায়। সংস্থাটির মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর থাকলে বাতাসের মান ভালো এবং ৫১ থেকে ১০০ হলে তা সহনীয় বা মাঝারি হিসেবে বিবেচিত হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। এছাড়া ১৫১ থেকে ২০০ স্কোর অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ স্কোর খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি স্কোর দুর্যোগপূর্ণ হিসেবে গণ্য করা হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin