সৌদি আরবে ২০২৬ সালের হজ মৌসুমে ৩৪০ জন বাংলাদেশি হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা অর্থ ফেরত পেয়েছে বাংলাদেশ। এই অর্থের পরিমাণ ৩০ লাখ ৯১ হাজার ২৪৩ সৌদি রিয়াল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি ২৩ লাখ টাকা।
রবিবার (১ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এই তথ্য নিশ্চিত করেছেন। হজযাত্রীদের বিমা-বহির্ভূত চিকিৎসা ব্যয়ের অর্থ সৌদি সরকার ফেরত দেওয়ার বিষয়ে বিস্তারিত জানাতেই এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছিল।
ধর্মমন্ত্রী জানান, সৌদি আরব থেকে পাওয়া এই অর্থ সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলোকে প্রদান করা হবে। তিনি একে দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং হজযাত্রীদের আর্থিক স্বার্থ রক্ষার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে অভিহিত করেছেন। মন্ত্রী আরও উল্লেখ করেন, পূর্ববর্তী হজ মৌসুমগুলোতে এ ধরনের অর্থ ফেরত পাওয়ার কোনো নজির ছিল না।





