২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৯২৯

Published: November 1, 2026, 11:15 am

মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (১ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সর্বশেষ এই পরিসংখ্যানের পর চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৪২৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া এ বছর এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১ হাজার ৯৬৪ জনে পৌঁছেছে।

চলতি বছরে মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, অক্টোবরে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু হয়েছে। সদ্য বিদায়ী অক্টোবর মাসে এডিস মশাবাহিত এই রোগে প্রাণ হারিয়েছেন ১৭৪ জন। এর আগে গত সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জনের মৃত্যু হয়েছিল।

উল্লেখ্য, গত বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা গিয়েছিলেন ৪১৩ জন। তার আগের বছর অর্থাৎ ২০২৪ সালে মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন আক্রান্ত হয়েছিলেন এবং মৃতের সংখ্যা ছিল ৫৭৫ জন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh