আগামী গ্রীষ্মে লোডশেডিং কমবে, সোলার এনার্জিতে জোর জ্বালানিমন্ত্রীর

Published: November 1, 2026, 9:35 am

পরিকল্পিতভাবে সোলার এনার্জি বা সৌরবিদ্যুৎ বাস্তবায়নের মাধ্যমে আগামী গ্রীষ্মে লোডশেডিংয়ের পরিমাণ কমিয়ে আনা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। রোববার (১ নভেম্বর) বিদ্যুৎ ভবনের বিজয় হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মন্ত্রী জানান, গত আট মাস ধরে সারা দেশে সোলার চালুর বিষয়ে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। জনগণকে সোলার ব্যবহারে উৎসাহিত করার অংশ হিসেবেই এই এক্সপোর আয়োজন করা হয়েছে। এটি সরকারিভাবে এ ধরনের প্রথম আয়োজন এবং এতে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নিজেও এখন গ্রিড বিদ্যুৎ ব্যবহার না করে অফ-গ্রিড বা সৌরবিদ্যুৎ ব্যবহার করছেন।

জ্বালানিমন্ত্রী বলেন, বর্তমানে এনার্জির দাম বাড়তে বাড়তে ৩২ ডলারে পৌঁছেছে। এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে সোলার এনার্জির দিকে যাওয়ার কোনো বিকল্প নেই। সংবাদ সম্মেলনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, গত ৮ মাস ধরে আমরা সোলারের জন্য কাজ করছি। দেশের মানুষকে উৎসাহিত করছি। সে জন্যই এ এক্সপো করছি। সরকারিভাবে এ ধরনের আয়োজন এটাই প্রথম, প্রধানমন্ত্রী নিজে থাকবেন। উনি নিজেও অফ গ্রিড হয়ে গেছেন। তিনি নিজের বাসায় আর গ্রিড বিদ্যুৎ ব্যবহার করেন না।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh