ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বৈঠকে নির্বাচন কমিশন

Published: October 12, 2026, 5:21 am

ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিনক্ষণ ও সময়সূচি চূড়ান্ত করার লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশনের সভা কক্ষে এই কার্যক্রম শুরু হয়। বৈঠকে অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

এর আগে গত রোববার (১১ অক্টোবর) ইসির পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে এই সভার বিষয়টি নিশ্চিত করা হয়। সেখানে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।

চলমান এই সভায় মূলত চারটি প্রধান এজেন্ডা নিয়ে আলোচনা হচ্ছে। এর মধ্যে রয়েছে স্থানীয় সরকার পরিষদের নির্বাচন সংক্রান্ত বিষয়াবলি এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণ। এছাড়া জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণের বিষয়টিও আলোচ্যসূচিতে রয়েছে। পাশাপাশি, পার্সোনালাইজেশন সেন্টারে থাকা বিভিন্ন মেশিনপত্রের অবস্থা, রক্ষণাবেক্ষণ, কার্ড প্রিন্টিং, বকেয়া বিল পরিশোধ এবং নতুন চুক্তি সম্পাদনের মতো কারিগরি ও প্রশাসনিক বিষয়ে গঠিত কমিটির কার্যবিবরণী পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া চলছে এই সভায়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh