রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: ৪ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা

Published: October 11, 2026, 6:30 am

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দিয়ে মোছার চেষ্টার ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে শাহবাগ থানায় এই মামলাটি করা হয়।

রমনা বিভাগের পুলিশের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, এই ঘটনায় অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ এর সদস্যসচিব আ ন ম আয়াস। এছাড়া অন্য তিনজন হলেন সাকিবুল হাসান (১৯), সুজন মিয়া (১৮) এবং মারজিয়া খন্দকার রিমি (২৭)।

এর আগে শনিবার দুপুরে শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে থাকা রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি মেখে বিকৃত করার চেষ্টা করেন এই চার ব্যক্তি।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করার পর সেখানে নান্দনিক এই গ্রাফিতিগুলো আঁকা হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়াও কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন এবং সত্যজিৎ রায়সহ দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা মোট ১০ জন গুণী ব্যক্তিত্বের গ্রাফিতি ওই ফুটপাতের দেয়ালে স্থান পেয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin