সিলেটে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

Published: November 25, 2026, 3:34 am

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির দুই ভাই, তাঁর ছেলে এবং টেকনাফের একজন স্থানীয় কাউন্সিলরকে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) ভোররাত প্রায় ৫টার দিকে নগরীর জল্লারপাড় এলাকার গ্র্যান্ড প্যালেস হোটেল থেকে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) তাঁদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন সাবেক এমপি বদির দুই ভাই আবদুশ শুকুর ও আমিনুর রহমান, তাঁর ছেলে শাওন আরমান এবং টেকনাফের স্থানীয় কাউন্সিলর আহমদ হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে গ্র্যান্ড প্যালেস হোটেল ও এর আশপাশের এলাকা ঘিরে সিলেট মহানগর পুলিশের একাধিক অভিযানিক দল যৌথ অভিযান শুরু করে। কয়েক ঘণ্টার টানা তল্লাশি ও নজরদারির পর বুধবার ভোরে হোটেলটি থেকে ওই চারজনকে আটক করা হয়।

পুলিশের এক কর্মকর্তা জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য তাদের কাছে এসেছিল। তথ্য যাচাই-বাছাই ও পরিচয় নিশ্চিত করার পরেই তাঁদের আটক করা হয়েছে। বর্তমানে আটককৃতদের বিরুদ্ধে থাকা মামলাগুলোর প্রকৃতি ও সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

পরবর্তী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের জন্য আটক এই চারজনকে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছে পুলিশ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin