ইয়েমেনের হুদায়দা ও উত্তরাঞ্চলে সৌদি জোটের সামরিক হামলা

Published: November 25, 2026, 3:46 am

ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত হুদায়দা বন্দর এবং দেশটির উত্তরাঞ্চলে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। আল জাজিরার তথ্য অনুযায়ী, হুদায়দা বন্দরের হুতি বিদ্রোহীদের 'অপারেশনাল সক্ষমতা' ধ্বংস করার লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে।

একই সাথে জোটের বাহিনী ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সাদা ও আমরান প্রদেশেও বেশ কিছু সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া একটি সংক্ষিপ্ত বিবৃতিতে সৌদি নেতৃত্বাধীন জোট এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

এই সামরিক অভিযানের কয়েক ঘণ্টা আগেই জোটের পক্ষ থেকে সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট এলাকাগুলো থেকে সরে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin