চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন চারটি পাঠ্যবই অনুমোদন

Published: October 25, 2026, 3:31 pm

২০২৭ শিক্ষাবর্ষের চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য চারটি নতুন পাঠ্যবই অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)। প্রয়োজনীয় পরিমার্জন সাপেক্ষে বইগুলো চূড়ান্ত করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত কমিটির দুটি পৃথক সভায় এই অনুমোদন দেওয়া হয়। চতুর্থ শ্রেণির বই অনুমোদনের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বিশেষ অতিথি এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহারের সভাপতিত্বে সভায় প্রধান তথ্য কমিশনার নাহরিন ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহসহ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই অনুমোদনের জন্য অনুষ্ঠিত অপর সভায়ও শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এই সভায় সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে গিয়াস উদ্দিন এবং কমিটির অন্যান্য সদস্যসহ প্রধান তথ্য কমিশনার নাহরিন ইসলাম খান উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh