বিরোধী দল দেশকে আজীবন দাসত্বের মধ্যে রাখতে চায় বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। তিনি প্রশ্ন তোলেন, বিরোধী দল ঠিক কী কারণে এবং কোন দাবি নিয়ে আন্দোলনে নেমেছে, তা মোটেও স্পষ্ট নয়। শনিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে জেলা ফুটবল এসোসিয়েশন ও ক্লাব সমিতির পক্ষ থেকে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হওয়ায় তাঁকে এই সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে নিজের বক্তব্য দিতে গিয়ে আবুল খায়ের ভূঁইয়া বলেন, বর্তমান সরকারের বয়স মাত্র ছয়-সাত মাস চলছে। এত অল্প সময়ের মধ্যেই তাদের নিয়ে মানুষের প্রত্যাশা অনেক বেড়ে গেছে। বিভিন্ন স্থানে নানা ধরনের সমস্যা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, "আমরা মাত্র ঘরে ঢুকেছি। ঘরে কাঠমিস্ত্রি লাগবে, ইলেকট্রিকমিস্ত্রি লাগবে, টাইলসমিস্ত্রি লাগবে। সবকিছু ঠিকঠাক করতে সময় প্রয়োজন হয়। আমাদেরও তেমনি সময় দিতে হবে।"
বিরোধী দলের লংমার্চ কর্মসূচির সমালোচনা করে এই সংসদ সদস্য বলেন, এখনই আন্দোলন শুরু করে দেওয়া হয়েছে, যেন সরকারকে বেশি সময় দেওয়া যাবে না। এটি অত্যন্ত অদ্ভুত বিষয়। তাদের প্রকৃত দাবি কী, তা কারও বোধগম্য নয়। তিনি অভিযোগ করেন, বিরোধী দল দেশের ভেতর থেকে সিদ্ধান্ত নেয় না, বরং রাষ্ট্রের কিছু ব্যাপারে তারা বাহির থেকে সিদ্ধান্ত নেয়। আর সেই সিদ্ধান্ত মোতাবেক তারা আজীবন এ দেশকে দাসত্বের মধ্যে রাখতে চায়।
দেশের বর্তমান প্রশাসনিক পরিস্থিতি নিয়ে আবুল খায়ের ভূঁইয়া বলেন, বিগত দিনে অনিয়মই এখানে নিয়মে পরিণত হয়েছিল। এখন আমলাদের নিয়মের মধ্যে ফিরিয়ে এনে নিয়ন্ত্রণে আনতে বেশ সময় লাগছে। তিনি স্বীকার করেন, মানুষের প্রত্যাশা অনুযায়ী দ্রুত সব কাজ সম্পন্ন না হওয়ায় অনেকেই হয়রানি ও বিড়ম্বনার শিকার হচ্ছেন। ফলে সাধারণ মানুষের মনে আগের মতোই ক্ষোভ রয়ে গেছে, যা অনেকের কাছে এখনও স্পষ্ট নয়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মহসিন কবির স্বপন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ প্রফেসর ননী গোপাল ঘোষ, আবুল মোবারক ভূঁইয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য দেলোয়ার হোসেন, আব্দুর রব শামীম এবং জেলা ফুটবল এসোসিয়েেশনের সাধারণ সম্পাদক সোহেল আদনান প্রমুখ।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হওয়ায় জেলা স্টেডিয়ামে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।বিরোধী দলকে উদ্দেশ্য করে আবুল খায়ের ভূঁইয়া বলেন, ‘আমাদের বয়স ৬-৭ মাস চলছে।





