ভুটানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয় দিয়ে শুরু

Published: November 5, 2026, 5:06 pm

সাফ চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে নিজেদের যাত্রা শুরু করলো বাংলাদেশ। বৃহস্পতিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিকরা ১-০ গোলে ভুটানকে পরাজিত করেছে।

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ। ম্যাচের ৬৮তম মিনিটে কাঙ্ক্ষিত গোলটি আসে বদলি হিসেবে মাঠে নামা ফরোয়ার্ড ইব্রাহিমের কাছ থেকে।

গোলটির নেপথ্যে ছিল শমিত সোমের হেড। ভুটানের ডি-বক্সে আসা একটি ক্রসে হেড নিয়েছিলেন শমিত। বলটি ওপরের দিকে উঠে গেলে গোলমুখের সামনে থাকা ইব্রাহিম তা নিয়ন্ত্রণে নেন এবং পা বাড়িয়ে বল জালে জড়িয়ে দেন। এই জয় দিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা নিশ্চিত হলো বাংলাদেশের। এদিকে একই দিন অনুষ্ঠিত উদ্বোধনী দিনের অপর ম্যাচে ভারত ৩-২ গোলে পাকিস্তানকে পরাজিত করেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin