বাগেরহাটের মোংলার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ৯টা ২৫ মিনিটে তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে তিনি মোংলার পথে রওনা হন। প্রধানমন্ত্রীর সফরসূচির বিষয়টি নিশ্চিত করেছেন সরকারপ্রধানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী হেলিকপ্টারে মোংলায় পৌঁছে নির্ধারিত সরকারি কর্মসূচিগুলোতে অংশ নেবেন। মোংলায় কর্মসূচি শেষ করার পর তিনি সড়কপথে খুলনায় যাবেন। খুলনায় জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। সকল কার্যক্রম শেষে বিকেলে হেলিকপ্টারযোগে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।





