মনপুরায় ১০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

Published: September 19, 2026, 10:45 am

ভোলার মনপুরায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে ওই দুই যুবককে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার রাতে উপজেলার ২ নম্বর হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন— চরফৈজুদ্দিন গ্রামের আলাউদ্দিন ফিটারের ছেলে মো. সাগর (২৪) এবং চরযতিন গ্রামের ইলিয়াসের ছেলে মো. রাকিব (২২)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাটের কাছাকাছি চরফৈজুদ্দিন মাদ্রাসার সামনের পাকা সড়কে এই অভিযান চালানো হয়। এ সময় ওই দুই যুবকের দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এলাকায় মাদক নির্মূলে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin