আগামী ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৮ সদস্যের একটি প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই দল ঘোষণা করা হয়। কোচ থমাস ডুলির ঘোষিত এই দলে প্রথমবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায় আছেন দুই তরুণ প্রবাসী ফুটবলার রোনান সুলিভান ও মোহাম্মদ মাহি খান।
যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া ফরোয়ার্ড রোনান সুলিভান এর আগে গত এপ্রিলে বাংলাদেশের সাফ অনূর্ধ্ব-২০ শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন। সেন্ট জোসেফস হকস কলেজের হয়ে খেলা এই ফুটবলার পাকিস্তানের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচেই জোড়া গোল করেছিলেন। অন্যদিকে, ইংল্যান্ড প্রবাসী স্ট্রাইকার মাহি খান বর্তমানে ইংল্যান্ডের নবম স্তরের ক্লাব মলটন এফসিতে খেলছেন। চলমান মৌসুমে দারুণ ফর্মে থাকা মাহি ক্লাবের হয়ে সাত ম্যাচে নয়টি গোল করেছেন। জাতীয় দলে তাদের অন্তর্ভুক্তি সাফে বাংলাদেশের শক্তি বাড়াবে বলে আশা করা হচ্ছে।
দলে ফিরেছেন অভিজ্ঞ দুই ডিফেন্ডার তপু বর্মণ ও বিশ্বনাথ ঘোষ। এছাড়া দলে জায়গা পেয়েছেন মোহাম্মদ ইব্রাহিম, ইসা ফয়সাল ও কাজেম শাহ। তবে সর্বশেষ আসিয়ান কাপে খেলা দল থেকে বাদ পড়েছেন শাহরিয়ার ইমন, শাকিল আহাদ তপু ও এস এম মনজুরুর রহমান। ইন্দোনেশিয়ার বিপক্ষে গোল করার পরেও সাফ দলে জায়গা হয়নি শাহরিয়ার ইমনের।
বাংলাদেশ ফুটবল দলের প্রাথমিক স্কোয়াড: গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ; ডিফেন্ডার: তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, রহমত মিয়া, জিদান আলেকজান্ডার ইউসুফ, ইসা ফয়সাল, তারিক রায়হান কাজী, জায়ান আহমেদ; মিডফিল্ডার: সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, হৃদয়, হামজা চৌধুরী, শমিত সোম, কাজেম শাহ, জামাল ভূঁইয়া; ফরোয়ার্ড: ফারহান আলী ওয়াহিদ, শেখ মোরসালিন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামিদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, শুকি ইতোফুসা, মিনহাজুল করিম স্বাধীন, রোনান বেঞ্জামিন সুলিভান, মাহি খান।
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ১৫: ২৭আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ১৫: ২৯
আগামী ৫-১৭ নভেম্বর ঢাকায় বসবে সাফ চ্যাম্পিয়নশিপের আসর। এই মেগা টুর্নামেন্টের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ। কোচ থমাস ডুলির দলে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন দুই তরুণ প্রবাসী ফুটবলার রোনান সুলিভান ও মোহাম্মদ মাহি খান। চোট কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ দুই ডিফেন্ডার তপু বর্মণ ও বিশ্বনাথ ঘোষ। আজ শনিব





