জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়িক ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান মারুবেনি কর্পোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়ুকি ওমোটোর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং বিভিন্ন কৌশলগত খাতে সহযোগিতার নতুন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে এবং কর্মসংস্থান সৃষ্টিতে দেশি-বিদেশি বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগের জন্য মারুবেনি কর্পোরেশনকে স্বাগত জানান। মারুবেনির সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের পাটজাত পণ্যের ব্যবসায়িক সম্পর্কের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বিদ্যমান এই সম্পর্ককে আরও সম্প্রসারণের আহ্বান জানান।
বৈঠকে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সম্ভাবনা এবং দক্ষ মানবসম্পদ তৈরির পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে প্রকৌশলী স্নাতকদের সাইবার নিরাপত্তা ও তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তোলার ওপর জোর দেওয়া হয়েছে। মারুবেনির পক্ষ থেকে আগামী ১২ মাসের মধ্যে বাংলাদেশে একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ডেটা সেন্টার চালুর পরিকল্পনার কথা জানানো হয়। এছাড়া কৃষি খাতে আধুনিক প্রযুক্তি ও এআই ব্যবহারের সুযোগ নিয়েও আলোচনা হয়েছে।
জ্বালানি ও সার খাতের বিষয়ে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (কাফকো) মারুবেনির বর্তমান বিনিয়োগ সম্প্রসারণ এবং দেশে দ্বিতীয় আরেকটি কাফকো স্থাপনের সম্ভাব্যতা নিয়ে প্রতিনিধিরা আগ্রহ প্রকাশ করেন। দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) কার্যকর হলে বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান। মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলে আরও ছিলেন প্রতিষ্ঠানটির দক্ষিণ-পশ্চিম এশিয়া অঞ্চলের সিইও সুসুমু ওয়াকামোরি এবং বাংলাদেশে কান্ট্রি হেড মানাবু সুগাওয়ারা।
বৈঠকে উপস্থিত ছিলেন- পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২ শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান প্রমুখ।মারুবেনি কর্পোরেশনের পক্ষে উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানটির দক্ষিণ-পশ্চিম এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুসুমু ওয়াকামোর





