রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় মিলেছে

Published: October 11, 2026, 1:01 pm

সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় নিশ্চিত করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, গতকাল রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩-এর ওপর একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে সেখানে অপেক্ষমাণ ওই দুই বাংলাদেশি প্রাণ হারান।

নিহতদের মধ্যে একজন হলেন বগুড়া জেলার শাহজাহানপুর থানার মাদলা গ্রামের শাহেদ আহম্মেদ। তার পিতার নাম মো. রফিকুল ইসলাম এবং মাতার নাম মোছা. শাহেরা বেগম। নিহত শাহেদ আহম্মেদের পাসপোর্ট নম্বর EN-0220024 এবং ইকামা নম্বর ২৫৫৬৪৭২২৩৭।

অপর নিহত ব্যক্তি হলেন কুমিল্লার নাঙ্গলকোট থানার বদরপুর গ্রামের নাসরুল্লাহ বদরপুরি। তার পিতার নাম মাওলানা মোহাম্মদ উল্লাহ এবং মাতার নাম জাহানারা বেগম। তার পাসপোর্ট নম্বর A-22758194 এবং বর্ডার নম্বর ৪১৯৪০৭২২৭০।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin