ওমরাহ পালন শেষে আবেগঘন বার্তা দিলেন অভিনেত্রী কেয়া পায়েল

Published: October 10, 2026, 8:53 am

ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল পবিত্র ওমরাহ পালন সম্পন্ন করেছেন। সৌদি আরবের মক্কায় গিয়ে তিনি ধর্মীয় এই আনুষ্ঠানিকতা পালন করেন। ওমরাহ পালনের এই বিশেষ অভিজ্ঞতা ও অনুভূতির কথা তিনি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পবিত্র কাবা শরিফের সামনে দাঁড়ানো একটি ভিডিও শেয়ার করেছেন এই অভিনেত্রী। ভিডিওতে তাকে কালো বোরখা পরিহিত অবস্থায় দেখা যায়। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন।’ ওমরাহ পালনের মাধ্যমে তিনি নিজের জীবনের একটি গুরুত্বপূর্ণ ও বিশেষ মুহূর্তের কথা তুলে ধরেছেন।

এদিকে, নিজের এই পোস্টের মন্তব্যের ঘরে নেতিবাচক মন্তব্য না করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন কেয়া পায়েল। এ বিষয়ে তিনি লিখেছেন, ‘কেউ বাজে মন্তব্য করে নিজের নিচু মানসিকতার পরিচয় দেবেন না। আপনার মন্তব্য আপনার রুচি, ব্যক্তিত্ব ও মানসিকতারই পরিচয় বহন করে।’

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin