অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে ৯ দিনের সফরে গেলেন সেনাপ্রধান

Published: October 4, 2026, 5:01 am

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ৯ দিনের একটি সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) রোববার (৪ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। সেনাপ্রধান গত শনিবার (৩ অক্টোবর) ঢাকা ছাড়েন।

আইএসপিআর জানায়, এই সফরের প্রথম পর্যায়ে তিনি অস্ট্রেলিয়ার পার্থে আয়োজিত ‘দ্য চিফ অফ আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন ২০২৬’-এ অংশ নেবেন। এ সময় তিনি মেলবোর্নের ডিকাইন ইউনিভার্সিটি পরিদর্শন করবেন।

সফরের পরবর্তী ধাপে তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ‘অ্যাসোসিয়েশন অফ দ্য ইউএস আর্মি (এইউএসএ) অ্যানুয়াল মিটিং অ্যান্ড এক্সপোজিশন’-এ যোগ দেবেন।

সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। এছাড়া তিনি উভয় দেশের বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করবেন। আইএসপিআর জানিয়েছে, এই সফরের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh