জুলাই গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে গড়ে ওঠা ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য পুনরুদ্ধারের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। সোমবার বেলা ১টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এই বৈঠক শুরু হয়।
এনসিপির প্রতিনিধি দলে উপস্থিত আছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসাইন সিএফ।
এর আগে জাতীয় সংসদে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছিলেন। বিরোধীদলের পক্ষ থেকেও এই আহ্বানে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। চলমান এই সংলাপে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। বিরোধীদলগুলো সরকারের ঐক্যের আহ্বানে সাড়া দেয়ার পাশাপাশি এই সনদ বাস্তবায়নে সরকারের ওপর চাপ প্রয়োগ করবে এমন ইঙ্গিতও পাওয়া যাচ্ছে।
এনসিপি’কে দিয়ে আজ সংলাপের সূচনা হলেও অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সূচি এখনো চূড়ান্ত হয়নি।





