সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: মাহদী আমিন

Published: September 27, 2026, 5:02 am

সরকারের নাম ভাঙিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী অপকর্মে লিপ্ত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন। তিনি স্পষ্ট করেছেন যে, এ ধরনের অপরাধের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত তৎপর রয়েছে এবং অপরাধী কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না। আইন নিজস্ব গতিতেই চলবে।

রোববার সকালে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় মিরপুরের রাড্ডা ক্লিনিক এবং গতরাতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি এই মন্তব্য করেন।

মাহদী আমিন প্রধানমন্ত্রীর সফর সম্পর্কে বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের সম্ভাবনাকে বিশ্বমঞ্চে সফলভাবে তুলে ধরেছেন। তার এই সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। তিনি তার ঐতিহাসিক ভাষণে কৃষি, প্রযুক্তি, নারী ও তরুণসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষের কথা তুলে ধরেছেন এবং একইসঙ্গে একটি স্বনির্ভর ও আত্মনির্ভরশীল জাতি গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০: ৫৬আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০: ৫৮

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh