ফিফা আসিয়ান কাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বাঙ কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় ম্যাচটি শুরু হয়। প্রথমার্ধের খেলা শেষে বাংলাদেশ ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে গেছে।
ম্যাচের প্রথমার্ধে মালয়েশিয়া আধিপত্য বিস্তার করে খেলেছে। মালয়েশিয়ার হয়ে দুটি গোলই করেছেন আরিফ আইমান। ম্যাচের ১৮ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে নেন তিনি। এরপর ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে ব্যবধান দ্বিগুণ করেন আইমান।
পরিসংখ্যান অনুযায়ীও প্রথমার্ধে মালয়েশিয়া সবদিক থেকে এগিয়ে ছিল। মালয়েশিয়া ৬৬ শতাংশ বল নিজেদের দখলে রেখেছিল, যেখানে বাংলাদেশের দখলে ছিল ৩৪ শতাংশ। গোলমুখে মালয়েশিয়া মোট ১০টি শট নিয়েছে, যার মধ্যে ৪টি ছিল লক্ষ্যে। বিপরীতে বাংলাদেশ পুরো প্রথমার্ধে মাত্র একটি শট নিতে পেরেছে, যা লক্ষ্যভ্রষ্ট ছিল।





