রাজধানীর মুগদা এলাকায় অবস্থিত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অফিসার্স কোয়ার্টারের ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে এই ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা কোয়ার্টারের ফটকের সামনে একটি ককটেল নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিকট শব্দে বিস্ফোরণটি ঘটলেও সৌভাগ্যবশত এ ঘটনায় কেউ হতাহত হয়নি।





